দুরে কোথাও সূর্য ডুবছে,
অনন্ত অপরিচিতির অরণ্যে ,
বর্ণীল বৃত্ত, একটি চেনা সূর্য ৷
আমার সামনে ট্রেন লাইন,
পাশে ফুটপাত জুড়ে বসে আছে,
পরাজিত মানুষের দীর্ঘ ভগ্নাংশ,
এদের মধ্যে কপালকুণ্ডলাকে খুঁজছি ৷
তার সঙ্গে আমার দেখা হয় যতবার,
বস্তি-ঘরে তার শিশুটি কেঁদে ওঠে ততবারই
বড় ব্যস্ত পায়ে, কপালকুণ্ডলা, তখন,
বসন্ত-বাতাসের উচ্ছাসে, দ্রুত পাড়-ভাঙে,
রেললাইনের জংধরা দুটি পাতে,
চিকচিকে শুকনো রক্তের ইতিহাস বিবৃত করে ,
ও আরো একবার ফেনিল ঢেউয়ে মিশে যায় ৷
No comments:
Post a Comment