Tuesday, December 24, 2019

14

১.
 দুপুর রোদে গাছটির নীচে সীমিত ছায়া,
 ব্যাগ পাশে নামিয়ে রেখে,
 খামখেয়ালী বসে থাকতে ভালো লাগে ,
 রোদছায়া ধুলোমাটির রঙ বদলায় ৷


২.
চোখে মাপি তোমার দেহ, দেহবল্লরী,
শুষ্ক প্রান্তর রূক্ষ, শুধু সবুজে স্নিগ্ধতা,
বসে দেখি, চেনা মানুষের মুখ মনে পড়ে ,
রুগ্নদেহ-কর্মীর মুখে, যেমন কর্মতৃপ্তির ছাপ থাকে ৷




 ৩.
আমার কাজ আছে, অকর্মের আক্ষেপ আছে,
 কতক্ষন আর তোমার মুখোমুখী থাকব বসে ?
 সামান্যই ছায়া, স্বাগ্নিক রোদে অনিশ্চয়তার ভয়,
 মাঝের মুহুর্তটুকু, মিথ্যা উত্তেজনা-সম্বল, থাকি বসে |



 
 
 

No comments:

Post a Comment