Thursday, December 12, 2019

১১



এই নির্জন ভুতুড়ে জায়গায়, 
যে দাঁড়িয়ে আছে একা,
তাকে ভয় দেখানো,
ভয় দেখিয়ে ব্যঙ্গ করা, করুণা করা সোজা,
যখনই পায়ে পায়ে তাকে অতিক্রম করে যাও ৷



নদীর কোনো অরণ্য-সংলগ্ন বাঁকে, ভেব দেখ 
মুহুর্ত কয়েকও যদি থাকে গন্তব্য-বিমুখ প্রহর,
তখনও, তাকে একা করে রেখে,
চরৈবেতির মন্ত্র, পদধ্বনী, স্রোত-শব্দ শুধু,
কেন ফেলে যাও সময়ের জালে ?







No comments:

Post a Comment