খানিকটা বাতাস আটকে ছিল বুদবুদের মধ্যে
বুদবুদটা আটকে ছিল পতনশীল জলরাশির চাপে
বুদবুদের ওপরে ছিল জল তার ওপরে ছিল বাতাস |
অসুখী জীবনের বাইরে শ্বাস নেওয়ার বাতাস
উড়ন্ত প্রজাপতির ডানায় পিছলে যাওয়া বাতাস
গাছের পাতার সঙ্গে অহর্নিশ আড্ডায় মত্ত বাতাস ।
দরিদ্র্য আর বিত্তবানের মাঝে অচল অনড় বাতাস |
অশ্রাব্য শব্দের আড়ালে আশ্রয় খোঁজা বস্তির বাতাস
বস্তি সংলগ্ন কারখানার দূষিত ঘর্মাক্ত যান্ত্রিক বাতাস
রাষ্ট্রীয় সন্ত্রাসের রক্ত-গন্ধে ভয়ে থমকে থাকা বাতাস
পরিত্যক্ত বার্ধক্যের অসহায় ঘৃনা বয়ে চলা বাতাস,
পরিনতদের ইর্ষায় দগ্ধ শিশুর চামড়া পোড়া বাতাস |
এই বাতাসে মিশতে চাইছিল বুদবুদ ।
এই বুদবুদে ছিল একটা স্বপ্ন,
দরিদ্র জীবনের সৌন্দর্য বোধে পরিপূর্ণ একটা স্বপ্ন |

No comments:
Post a Comment