আত্মীয়
নিজের সীমানা খুব সুস্পষ্ট নয় ,
একটু একটু করে আত্মীয়তার ঘনত্ব কমে,
একটা মানব-বৃত্ত পেরিয়ে সবাইকে পর ধরা যায় |
চায়ের কাপে আত্মীয়তার প্রতিশ্রুত সন্ধ্যা ফেনিয়ে উঠে,
আবার ডুবে যায়, প্রাচীন সংকোচের ছায়াপথে ,
লজ্জা ও স্বীকারোক্তি ক্রমশ লোভ-সঞ্জাত মনে হয় |
ঘুপচি ঘরে খোপ কাটা জানালায়, যে রোদ অনায়াস,
সে রোদের জন্য, আমি এখনও আদুর ,
তারই স্পর্শ লোভে চোখ নিদ্রায় নিয়ত নমিত ।
আমার অসংলগ্নতা আর আপাত নয়,
মনোরোগ ছড়াচ্ছে ক্রমে, দূরত্ব কমে কমে ফুটকি হল,
শ্রাবন আর কেঁদোনা, চলে যাও এক দুবার বর্ষনের দায় সেরে ৷
যে সব দূর্বলতা গোধূলির ধূলোয় ঢাকবে না,
কবিতার কারুণ্যেও যে সুর বিষাদ হয়ে বাজবে না
তাদের অনুশোচনায়, অতন্দ্র রাত, কালো হোক, নীরন্ধ্র হোক ৷
No comments:
Post a Comment