Monday, November 25, 2019

-85: তোমাকে নিয়ে লিখি অনেক কিছু


তোমাকে নিয়ে লিখি অনেক কিছু
খুব বেশী ভাবি না, ভাবার মত এত কী আছে ?
তুমি ভাল ও মন্দ, আছও ভালোমন্দ মিশিয়ে,
যেমন আমি, সাধারনত মাঝারি স্বপ্ন দেখি ৷


ভালবাসি একথা তোমায় বলতে পারলে ...
ভাল খুব একটা হত না, না বললে লজ্জা-একা..
"হ্যাঁ" বললে, তোমার ইহকাল অপচয়, আমাতে ৷
তবু বড় লোভ হয়, হাতে চোখে একা, বলতে পারলে ..

No comments:

Post a Comment