Monday, November 25, 2019

-132

পাতার মত ঠোঁটে, মিল নিয়ে পাখীরা আসে ,
কঞ্চুকি ভালোবেসে সে অন্তমিলের দিনে
আপেক্ষিক দিনে রাতে,
শুধু কি অনর্গল অবিশ্বাস নিয়ে যাব ?

দূর সাগরের নীল স্বপ্নরেখা ধরে
যেখানে নিজের নির্মাল্য ভেঙে ভেঙে যাবে,
গলা পেতে নিতে ফেলে ফেলে দেওয়া মালা
মাথা নত করে দাঁড়াব বারংবার ?

No comments:

Post a Comment