দিন থাক
দিনগুলো সব রাত হলনা কাল পরশুর ডাকে
সে দিন হঠাৎ থমকে গেল দুপূর রোদের মাঝে |
তখন শুকনো ছিল মাটি , দগ্ধ সবুজ পাতা
ফুলের বনে গন্ধ হল ভীষন বিরলতা,
দিন থেমেছে , সময় থামল, থামল কথকতা |
আমরা যারা চাতক হলাম , তাদের কথা ছাড়ো,
বাকীরা সব বৃক্ষ হল , সব সইল তাপিতদের প্রেমে,
এখন মানুষ রাত চায় না বিকেল হলেই চলে ,
নিশাচরদের চোখ ফুটেছে, জলজদের ডানা
মেঘের সঙ্গে সখ্য ছিল এমন সবাই বৃষ্টি মেখে থাকে |
এমনদিনেও ব্যবসায়ীরা স্বপ্ন বিক্রি করে ,
স্বপ্নে থাকে ভোরের শিশির, চোখের জলের ফোঁটা ,
গুহায় সিক্ত অন্ধকার কিংবা রাতের একটু নীরবতা |
আমার চেনা অন্ধ ভিখারী প্ল্যাটফর্মে উবু হয়ে বসে,
যখনতখন ফিসফিসিয়ে হেসে,বিড়বিড়িয়ে বলতে থাকে
"আহা দিন থাক,দিন থাক, আলো থাক, আরও কিছুক্ষন" |

No comments:
Post a Comment