Monday, November 25, 2019

-78

চল প্রিয়া ঘর বাঁধি ,
ভাঙ্গা পাড়ের খুব কাছে ,
নদী যেখানে ছলছল অবিরল I


চল প্রিয়া ভালবাসি,
সর্বব্যাপী তাচ্ছিল্যের জীবনে,
তুচ্ছতায় একে অপরে ঢাকার সুরে I


চল প্রিয়া আমরা যাই,
স্থবির দাম্পত্য পেরিয়ে,
ধানী মাঠে পশ্চিম দিগন্তের খোঁজে ৷

No comments:

Post a Comment