প্রিয়ম্বদা দেশমাতৃকার প্রতি,
ধর্মীয় যোনিপথ খুলে দাও ,
দেশপ্রেম হাতে পিপড়েরা ঢুকুক ,
ঢুকতে বা চোখ খুলে দেখতে, লজ্জা পেলে,
আলো নেভাও ও চোখ তাদের, খুবলে খেয়ে নাও |
অনুচ্চারে ইতিহাস ফুলে ফুলে পচে যাক,
সভ্যতা, অভিজ্ঞতা ও আরও যত অপ্রাসঙ্গিকতা
জাতীয়তাবাদে চুবিয়ে , স্তূপাকারে সাজাও,
ও নর-আহুতি দিয়ে, ছুঁড়ে দাও দেশপ্রেমী দেশলাই |

No comments:
Post a Comment