খিটখিটে এক হলুদ বিকেল এসে,
ব্যাস্ত ষ্টেশনে কালো সন্ধ্যায় মেশে,
নোংরা প্লাটফর্মের নোংরা একটি মেয়ে,
দামী খাবারের ষ্টলের পাশে দাঁড়িয়ে,
শিকনি ভরা নাকে টানে সভ্যতার ঘ্রান ,
চোখে অনুপস্থিত প্রত্যাশার চকচকে অভিমান |
পাথুরে দেওয়ালে লোভের একান্ত ছায়া পড়ে,
একটা সুস্বাদু সভ্য লোভ জমছে ওকে ঘিরে,
দারিদ্র্য অল্পদামে নগ্ন জীব, এই স্বপ্ন দেখে,
সভ্য কল্পনা যৌন উত্তেজনা মাখে,
ধীরতম মেলট্রেনে সত্যের গন্তব্য অন্তর্মুখী ,
তাই সুন্দর-সন্ধানীরা প্ল্যাটফর্মেই ইতস্তুত-সুখী ৷
No comments:
Post a Comment