Monday, November 25, 2019

-163 : ঘর বলতে আঁরসোলা-অন্ধকার একটা কোন


কিছু কথা ফিরে ফিরে অত্যূক্তির মত উজ্জ্বল
ভুলবার ভোলাবার থেকে আরও ভিন্নতর;
সেইসব কথাদের ঘুরপথে ঘোলাটে দর্শন,
চোখ ছড়ালেই অনুতাপে-অস্থির একটি পোকা,
গায়ে পায়ে সর্ সরে, চুঁইয়ে আসে বিবেকের ঘ্রান |

যেদিন আমি বৃহৎের পায়ে ছলছল চোখ,
সেদিন ঘর বলতে আঁরসোলা-অন্ধকার একটা কোন,
রাস্তা আসলে শবমিছিল, দুটি কবরের মাঝের শূন্যস্থান ,
ঘর আর রাস্তার পার্থক্য দরজায়,
যেখানে দাঁড়িয়ে সূর্যাস্ত, ভোরের প্রতীক্ষায় |

No comments:

Post a Comment