Monday, November 25, 2019

-139 : to "S"omeone

তোমায় দেখা যায় না, তোমার রূপ দেখা যায়
চলচ্ছবির নায়িকারা ল্যাপটপে শুয়ে আছেন,
নইলে তোমার রূপ মুগ্ধ করার মত রূপমতী ৷
তোমায় শোনা যায় না, তোমার রাগ, বিদ্রূপ শোনা যায়,
আমার মনেও একই উনুন না জ্বললে রাগ করতাম ৷
তোমায় চেনা যায় না, তোমার গন্ধ চেনা যায়,
ভিড় বাস, ব্যস্ত অফিস, ও ঘেমো মোজার গন্ধে তুমি,
বন্ধুমহলে আমার ঠিক পরেই তুমি দ্বিতীয়, দূর্গন্ধবাহী ৷
তোমাকে জানা যায় না, তোমার ভালোবাসা জানা যায়,
আমার কবিতার খাতায় অনামা আন্ডারলাইনে,
ছেড়া শার্টের সেলাই বুকপকেটে,
আমার অপমানে তোমার কালো মুখে, রাখা কমদামী সেই ভালোবাসা |

No comments:

Post a Comment