Monday, November 25, 2019

-164 : আজকাল তোমার স্বপ্ন বুনছি

প্রিয়তমা

যদিও নতুন কিছূ না ,তবু ..
আজকাল তোমার স্বপ্ন বুনছি ,

১.
কাল চাঁদ হয়ত উঠবে না ,
অনেক দিন পর চোখ জ্বলবে না,
আমি কাল আবার রাস্তায় নামব
রাতের রাস্তা জীবিতরা ভয় পাবে,
শাখা প্রশাখা রাস্তায় একটু একটু করে ছড়িয়ে যাব ৷

২.
শব্দ হয়ত হবে না ,
তুমি আমাকে ডাকবে না,
তবু ভালবাসার গন্ধ চিনে নেব,
যে গলিতে তোমার দেহ রাখা আছে,
সেখানে আমি বাস্তবের অন্যায় ব্যূহ ভেদ করে যাব ৷


৩.
হয়ত অন্ধকার রাস্তা খেয়ে নেবে কথা,
অবশিষ্ট ছড়ানো ছেটানো বক্তব্য জোড়া দিতে বসব,
তোমাকে কিছু বলার আগেই ভোর হয়ে যাবে,
তবু গতবারের মত চিৎকার করে কাউকে ডাকব না,
কথা দিচ্ছি, কেঁদে প্রতিবেশীদের সহানুভূতি চাইব না |

No comments:

Post a Comment