তুমি নেই বলে যে আকাশে মেঘ করে আসে,
পাতা ঝরে পড়ে স্থলিত নিশ্বাসে,
যে কাদামাখা পথ ছুটছে তোমায় ছুঁতে,
তাকে আজও পাকেপাকে জড়ায়নি লালফিতে ৷
যে বসন্ত তোমার দূঃখে কাঁদছে ,
মনে মনে তোমাকে নিয়ে গল্প ফাঁদছে,
সে জানে না আজও, সাপ্তাহিক রেশনের দাম,
খোঁজ নিয়ে দেখো, তার বাড়িতে দারিদ্র্য বদনাম |
তুমি সেই নির্ঝর যে জেগে ঘুমোচ্ছে,
তোমার উপত্যকায় শ্বাপদসংকুল আমার ইচ্ছে,
তাই অঙ্কুরিত আমি নীরব প্রতীক্ষায় নিয়তকাল,
কবে ঘুম ভাঙবে, সমতলে আসবে জল |
উন্নাসিকে স্বপ্ন মেনে নিলে, বিরতিহীন মসৃন,
শন শন বাতাসে ভেসে যায় সূখী দিন,
মাথা নীচু করলেই, দেখি চাল বাড়ন্ত
তখন মেঘ শানিয়ে, তাড়িয়ে দিই বসন্ত |
No comments:
Post a Comment