গান, কবিতা ওসব শুনতে চাইনা, মাথা ধরে যায়
অনেক আলোর ল্যাম্পপোস্ট এসে ঘিরে ধরে,
তাদের কঠোর কৌতুহলে আমার কৈফিয়ত বাড়ন্ত |
চোখ বুজলেই একটা পাগল চেঁচাতে থাকে
"থার্ড ফ্লোর, থার্ড ফ্লোর, নেমে যান |"
বাড়িতে সিঁড়ি শেষ হয় ছাদে, থার্ড ফ্লোর,
একটা অনর্থক সাদাটে আকাশের নীচে,
ময়লার বিন্দুর মত সেখানে পাখীরা ঘোরে,
আমার আর আকাশের অনিশ্চয়তার মাঝে ৷
ভালো হতে চাই না, ক্রমশ মাথা ধরে যায়...
No comments:
Post a Comment