কবিতার শব্দ
স্বপ্নে হাঁটার ভাষা থেকে ভাষায় ভেসে কল্পনা,
শব্দে দূপুরের রোদ , চড়া ঔজ্জ্বল্যের আখ্যান,
তবু সন্ধ্যা-সংলগ্ন স্তিমিত আলোই বলার কথা,
দীপ জ্বললেই মুখ চেয়ে থাকে সম্মোহিত স্বপ্ন ৷
অনুভূতি নীরবতার, পিছিয়ে পড়ে স্মৃতি খোঁজার,
অভাবের অসহায়ত্বে অপমান-নত চোখের |
তবু অনুভূতির প্রকাশ-পথে পাথেয় আসলে শব্দ;
দ্বিধা ও তন্দ্রা পেরিয়ে যার অহঙ্কারী পদক্ষেপ ৷
কবিতা, চোখে-চোখ রেখে চকচকে শাব্দিক উচ্চারন |

No comments:
Post a Comment