Monday, November 25, 2019

-88 : হিসাব করা চলছে কজন ভালবাসে



ভালবাসার কোন দেহ নেই,
করুনা প্রার্থী যেন প্রতিদিন পদচিহ্ন মেখে,
সেই ভালবেসে আসে ,
যেখানে নিদ্রালু কড়িডোর, ভোরের একটু আগে
হিসাব করা চলছে কজন ভালবাসে ৷

কবির পথ চাওয়া কথায় ,
আসলে টাইম মেসিন ছিল,
আসার স্বপ্ন অলীক ছিল না ,
ভোর বেলা ওঠা যেত,
সারাদিন সন্ধে চেয়ে, সন্ধে সকাল চলত ৷


কারো কিছু বোঝার নেই,
মেঘ নেই রোদ নেই, আকাশ ফেলনা রং,
কুড়িয়ে আস্তাকুড় লেখা খেলা
যারা লেখে লেখায় মাতাল
কারো কিছু বলার নেই, ছিলও না কোন দিন ৷


মাথায় মশার বাসা, কখন আসে যায়
প্রতিবেশীনির পোষাকের ফাঁক ফোকড় খনি
চোখের ফাঁকে, লুকিয়ে থাকা মশাদের বিন্‌ বিন্
কেন পড়ছ আমার লেখা ?
আসলে আমি মৌলিক হতে চাই না ৷


সব কথা লোভে উদগিরন নয়,
দেশোদ্ধার করার উৎসাহ চাই,
যেভাবে রাস্তায় ধর্ষন করি প্রাণোচ্ছল ভাবে ৷

No comments:

Post a Comment