11.35 AM
জন্মগত , কিছুটা স্বোপার্জিত,
তবু সীমাবদ্ধ আমার দেত্তয়াল,
যেখানে কল্পনার আলপথে ফোটে বুনোফুল,
অাপনি-আবৃত আকন্দের কুঁড়ি |
সন্দেহ-সঙ্কীর্ণ, তবু সজল ভালবাসা,
দুপুর রোদে শানিত ভোজালির মত ,
এই নিয়ে পেরিয়ে যাব লোভের মরিচীকা,
হারিয়ে দেব তন্ত্র মন্ত্রের গোধূলী জগৎ |
কালও কালপেঁচা ডেকে ডেকে
ঘরবারে মরমর আমার উটাচন সংস্কার,
আজ পেঁপে গাছে পিঁপড়েরা উঠছে
শোধ বোধ হয়ে, লালে লাল সুপক্ক সভ্যতার ফল |
তরল ও সুনির্দিষ্ট শয়তানির মুগ্ধতা
অতিক্রম-করি-না-করি দ্বিধাদ্বন্দে,
স্থবির বুদ্ধ রোদে হাঁটছেন ,
নিতান্তই আস্তিক বিচলন |
লোভী হাতে সোপর্দ গলা-দড়ি,
জানালায় জীবন্ত লোভ,
দাঁড়ি গোঁফে সান্ত, কেশেবেশেএকসা
হাতি-মাটি খেলে খেলে ক্লান্ত শহুরে বিক্ষোভ |
কিছু কথা দাঁতে ছিল ,
পানাপুকুরে ডুব জলে নিখোঁজ অনুচিত প্রশ্নের
অবহেলা-উত্তর , সুতরাং হাতে বাটি ,
রাস্তায় নাচিনাচি ধরবই ক্রিকেটের ক্যাচ ।
জন্মগত , কিছুটা স্বোপার্জিত,
তবু সীমাবদ্ধ আমার দেত্তয়াল,
যেখানে কল্পনার আলপথে ফোটে বুনোফুল,
অাপনি-আবৃত আকন্দের কুঁড়ি |
সন্দেহ-সঙ্কীর্ণ, তবু সজল ভালবাসা,
দুপুর রোদে শানিত ভোজালির মত ,
এই নিয়ে পেরিয়ে যাব লোভের মরিচীকা,
হারিয়ে দেব তন্ত্র মন্ত্রের গোধূলী জগৎ |
কালও কালপেঁচা ডেকে ডেকে
ঘরবারে মরমর আমার উটাচন সংস্কার,
আজ পেঁপে গাছে পিঁপড়েরা উঠছে
শোধ বোধ হয়ে, লালে লাল সুপক্ক সভ্যতার ফল |
তরল ও সুনির্দিষ্ট শয়তানির মুগ্ধতা
অতিক্রম-করি-না-করি দ্বিধাদ্বন্দে,
স্থবির বুদ্ধ রোদে হাঁটছেন ,
নিতান্তই আস্তিক বিচলন |
লোভী হাতে সোপর্দ গলা-দড়ি,
জানালায় জীবন্ত লোভ,
দাঁড়ি গোঁফে সান্ত, কেশেবেশেএকসা
হাতি-মাটি খেলে খেলে ক্লান্ত শহুরে বিক্ষোভ |
কিছু কথা দাঁতে ছিল ,
পানাপুকুরে ডুব জলে নিখোঁজ অনুচিত প্রশ্নের
অবহেলা-উত্তর , সুতরাং হাতে বাটি ,
রাস্তায় নাচিনাচি ধরবই ক্রিকেটের ক্যাচ ।
No comments:
Post a Comment