Monday, November 25, 2019

119: হাসি আমার প্রতিবর্ত প্রতিক্রিয়া নয়


হাসি আমার প্রতিবর্ত প্রতিক্রিয়া নয়,
তাই পরিচিতদের মুখোমুখী হতে চাই না,
পরিচিত করিড়োর পেরোতে লিফটে ওপরে উঠি
একটা করিডোর পেরিয়ে আবার লিফটে নামি |
দূরে কাউকে দেখতে পেলে সময়ে মাপা হাসি তৈরি করি ,
সে এক শৈল্পিক সাধনা, যেখানে চলনসই শিল্প , ভাগ্য নির্ভর,
তাই সাধারনত হাসি এক অপরিতৃপ্তিকর পরিশ্রম |

No comments:

Post a Comment