Monday, November 25, 2019

-144 : কবি,

কবি,

পরাবাস্তব স্বপ্ন দেখার শিল্পিত মন আমার নেই,
তবু অসহ্য তোমাদের স্বপ্ন দেখিয়ে দেওয়ার প্রচেষ্টা |
কথার বদলে যে সুন্দরীকে বোকা হাসি দিয়ে আসি প্রতিদিন,
তার সাথে পরিচয় করাতে মাঝে তোমাদের, কবিদের আমি চাই না ৷
শব্দসম্ভার আমার নেই, আসুরিক আমার সুরজ্ঞান,
তবু তোমাদের গান কবিতায়, আমার অনুভূতির অনুবাদ হয় না |

No comments:

Post a Comment