বুড়ো আর বৃষ্টি
চেনা উপত্যকায় নতুন মেঘেরা এল
দূরত্ব আর উচ্চতা আনল সৌন্দর্য বোধ |
মেখচোখে একলা গাছ জানাল জলের চাহিদা,
সংখ্যাগুরু ঘাসেরা অবিশ্যি গা ভিজলেই খুশি |
গাছতলায় এক খোঁড়া বুড়ো ছিল বসে ,
তার বিড়বিড়ানি শোনাল অভিশাপের মত ।
তবুও মেঘ ঘোর করে বৃষ্টি এল
সবুজ হল ঘাস আর চকলা উঠল গাছে,
হি হি করে কাঁপল বুড়ো অনেকক্ষন ,
তারপর উবু হয়ে প্রায় হামাগুড়ি দিয়ে,
নামতে শুরু করল , নীচের সমতলের দিকে
ঢাল বেয়ে জলের স্রোতের সঙ্গে , জলের স্রোতের মত |
বৃষ্টির জল খাল বিল নদী সমুদ্রে যাবে আবার,
আর বুড়ো যাবে হারানো আশ্রয়ের খোঁজে |
চেনা উপত্যকায় নতুন মেঘেরা এল
দূরত্ব আর উচ্চতা আনল সৌন্দর্য বোধ |
মেখচোখে একলা গাছ জানাল জলের চাহিদা,
সংখ্যাগুরু ঘাসেরা অবিশ্যি গা ভিজলেই খুশি |
গাছতলায় এক খোঁড়া বুড়ো ছিল বসে ,
তার বিড়বিড়ানি শোনাল অভিশাপের মত ।
তবুও মেঘ ঘোর করে বৃষ্টি এল
সবুজ হল ঘাস আর চকলা উঠল গাছে,
হি হি করে কাঁপল বুড়ো অনেকক্ষন ,
তারপর উবু হয়ে প্রায় হামাগুড়ি দিয়ে,
নামতে শুরু করল , নীচের সমতলের দিকে
ঢাল বেয়ে জলের স্রোতের সঙ্গে , জলের স্রোতের মত |
বৃষ্টির জল খাল বিল নদী সমুদ্রে যাবে আবার,
আর বুড়ো যাবে হারানো আশ্রয়ের খোঁজে |
No comments:
Post a Comment