এই সূর্যের আলো নেভাতে পারিনা
ব্যর্থতায় বিন্যস্ত হই, আবহবিকার-গ্রস্থ হই
সারা গায়ে জ্বালা;
তাই নিয়ে ঝুঁকে থাকি পায়ে চলা রাস্তায়,
ছায়া ছায়া ক্লান্ত হয়ে সারাদিন ,
বড় সুন্দরী ছায়ায় ঢাকি, এ বিষন্ন রোদ রোদ ভাব ৷
দিন শেষ অন্ধকার, ছোটাছুটি ঘুমোবার,
আহত ব্যাহত হতে চায় না নিদ্রাতুর, একচুল,
রাস্তা-ঘোর; গৃহমনষ্ক অগণন মানুষ ।
শেষের জন্য শুরু ;
দিনগত সময়ের দরে, আমিও ঘর খুঁজি,
যেখানে,অন্ধকার, চাঁদ-তারা-হীন ছাদ মাথার ওপর ।

No comments:
Post a Comment