Monday, November 25, 2019

-131 : তোমার জন্যে উপহার এনেছিলাম



আমায় ভালেবেসে
ওরা তোমার ঘর জ্বালিয়েছে,
কালসিটে গায়ে ,শুকনো জল চোখে,
লেখা, তোমার কবিতা, শুনতে কেউ আসেনি,
কারন সবাই ওরা, আমাকে ভালবাসে !

তাই কবি, আমি এলাম,
সাঁঝ ছড়ানো মাঠের আলপথ পেরিয়ে,
লঘু পায়ে তোমার বাড়ির সামনে,
তোমার ধর্ষিতা বোন যেখানে আজও শুয়ে আছে,
সেই উঠোন পেরিয়ে, লুকিয়ে আমাকে আসতেই হল ৷

তোমার একটা চোখ অন্ধরা উপড়ে নিয়েছে,
বাকী চোখটা ভোরের সূর্যের রঙে লাল হয়ে আছে,
আশ্চর্য কথা , কবি তুমি কাঁদছ !
তবে কি আমায় দেখতে পেলে ?
আশ্চর্য কথা, বিধাতা পুরুষ হয়ে তুমি কাঁদছ !



তোমার জন্যে উপহার এনেছিলাম,
জানতাম বিদ্রোহীরা সায়ানাইড খায় না,
তাই নিঃশব্দে রেখে যেতাম চায়ের কাপে,
কিংবা জলের গ্লাসে,
কিন্তু আশ্চর্য, কবি তুমি কাঁদছ ..

No comments:

Post a Comment