Monday, November 25, 2019

-60: একটি গনতান্ত্রিক সুস্মিত চিত্রপট

১.

প্রতিটি
আমার কথা হয়ত ..

২.
নিশ্চয়ই বায়ুতাড়িতদের জন্য ভাবা উচিত
বাতাস ঠান্ডা হলেই জ্বর জ্বালা ,
চুলো নিভতে দেওয়াই উচিত নয় |
দাঙ্গা টাঙ্গা হয় হোক ,
দার্শনিকদের অন্তত মৃত্যু শোক সাজে না ৷

৩ .
সাধারন ভাবে আমি লুকোতে জানি |
আমার কৃপন হাসির পাইকারি খরিদ্দার আছে
সহজ গদ্যে আমাকে লেখাই যায় না ,
টোল পড়া গাল লাগে,
কানাডার নাগরিকত্ব লাগে ইত্যাদি ..


৪.
ওপরে একটা পাখা ঘুরছে, সময়ে পায়ের মাটি সরছে
অশিক্ষায় মশলা দেশ-প্রেম, মিথ্যে নিয়ে
"ভজগৌরাঙ্গ লহ গৌরাঙ্গ " করতে করতে
পিছোচ্ছে ঘর্মাক্ত রক্তাক্ত সভ্যতা ...
একটি গনতান্ত্রিক সুস্মিত চিত্রপট I

No comments:

Post a Comment