অত অত সুপরিচিতদের অন্ধকারে,
কিছু আলো নিজেরা সারাজীবন জ্বলে ও পোড়ে,
এইরকম ল্যাম্পপোষ্টের নীচে একা দাড়িয়ে থাকেন বিদ্যাসাগর ,
বাকীরা আলো দেখে আগুন চায় , উত্তাপ খোঁজে
সদ্য গজানো ডানায় আগুন আগুন খেলে,
সত্যিকথা বলতে ডানা এদের পোড়েনা কোনোদিনই
বরং বেড়ে যায় , বেড়ে বেড়ে যায় নিজেকে মিথ্যা চেনা ৷
চোখের জল আমাদের তথ্য ও সত্য ধুয়ে দেয়,
আবেগে ভ্রান্তির ধুলো এসে চটচটে হয়ে জমে,
তাই চোখের জল সাঁতরে নয় ,
লখীন্দরের ভেলা ভাসিয়েও নয়
খেপের নৌকায় আড়াআড়ি করি পারাপার,
এবং দেখি চোখের জলের এপার ওপার বস্তুতই একাকার ৷

No comments:
Post a Comment