Monday, November 25, 2019

-64 :তোমার চুলের গন্ধে

তোমার চুলের গন্ধে ভেসে আসে
বাদুড়ের ডানার মত স্বপ্নাতীত শংশয়
ভুলে যাব যে বিদ্রোহ, সব ঠিকঠাক,
তোমার চুলের গন্ধে মিশে আরও ভেতরে,
তার নড়াচড়া অস্বস্তিদায়ক অসমাপ্ত শয্যায় |
স্বল্প কিছু বিব্রত-বেশ, কুঞ্চনসঙ্গী শ্লেষ ,
বসন্ত-দরজায় ধাক্কা দিয়ে ভাঙল আবিষ্ট পিঞ্জর |



তোমার আসরে আশা ও অবাস্তবতা,
নৈকট্য বেদনায় অসত্যকাম, তবু বসে থাকি
চেষ্টায় চোখাচোখি, অবহেলা উত্তরে আসে দ্বিপ্রহর
যেন সদ্যচ্যূত স্বপ্নের দীর্ঘাদেশ ভুলে
দেখি সকাল, সূর্য , ও রুক্ষ পত্রপুট শিশির-সম্ভব ৷
পার্বত্য প্রবাহের সীমিত তুষার, মোহমুক্ত হলে
কুণ্ঠিত বক্রপথে নামে পলিত শুভ্রকেশ সরল জীবন |

No comments:

Post a Comment