Monday, November 25, 2019

-111


মেঘলা দুপুর তাই ,তাপ সব ছেড়ে,
আমার ঠাণ্ডা হতে এখনো কিছুটা দেরি |
তোমাদের চোখের প্রতীক্ষা মুখে এনো না,
বিলম্বদোষে মেঘ লজ্জা পাবে |


তখন যদি বৃষ্টি নামে, বারুনী-উপকূলে,
চিতা সাজাতে আরও দেরি হয়ে যাবে,
আমার মৃতদেহকে গালাগাল করো না
প্রতিবাদে বারুনী শ্মশানে বন্যা এনে দেবে ৷


বন্যায় সব স্মৃতির মত, তোমরাও ধুয়ে যাবে,
আমার মরদেহ পচে পচে ভেসে যাবে মোহনার দিকে,
দেহ যাক, অনুশোচনার অসহায় কান্নায় ভিজো না,
প্রত্যেক প্লাবিত উপকূলে জলজ লতা হয়ে আমি জন্মাব আবার ।

No comments:

Post a Comment