গল্প ইন্দ্রলুপ্তের মত মসৃন নয়,
কহতব্য নয় আকাশ পাতাল,
সৃষ্টির ধূসরতায় সেসব ঢাকা ,
সিক্ত প্রহর অসময়ে ছুঁয়ে ,
তাই চির চেনা দরিদ্র গীতি
গ্রামে শহরে, মেঘ ও রোদের নীচে ৷
বিচ্যূত মস্তক মোহনার স্রোতে ধুলে,
সুভদ্র হবে যে ফুটপাত,
তাদের সুতনুকারা শ্যাওলার গন্ধ গায়ে
মৎসকন্যা হতে চায়,
চটকলে, চা বাগানে, সভ্যতর শহরের ,
নিদ্রাহীন নিশীথের, রক্তবর্ণ অক্ষিপটে ৷
তাদের মধ্যে যে বাঁচে গল্প তাকে ঘিরে,
তার প্রত্যাশায়, অসহায় অপমানে,
বেনুবনে বিলীন আঁখির মুক্তাবিন্দুতে ,
ফোঁটা ফোঁটা তার দেহজ জীবনে |
কহতব্য নয় আকাশ পাতাল,
সৃষ্টির ধূসরতায় সেসব ঢাকা ,
সিক্ত প্রহর অসময়ে ছুঁয়ে ,
তাই চির চেনা দরিদ্র গীতি
গ্রামে শহরে, মেঘ ও রোদের নীচে ৷
বিচ্যূত মস্তক মোহনার স্রোতে ধুলে,
সুভদ্র হবে যে ফুটপাত,
তাদের সুতনুকারা শ্যাওলার গন্ধ গায়ে
মৎসকন্যা হতে চায়,
চটকলে, চা বাগানে, সভ্যতর শহরের ,
নিদ্রাহীন নিশীথের, রক্তবর্ণ অক্ষিপটে ৷
তাদের মধ্যে যে বাঁচে গল্প তাকে ঘিরে,
তার প্রত্যাশায়, অসহায় অপমানে,
বেনুবনে বিলীন আঁখির মুক্তাবিন্দুতে ,
ফোঁটা ফোঁটা তার দেহজ জীবনে |
No comments:
Post a Comment