Monday, November 25, 2019

-159: মুখর সভ্যতা নিয়ে, যাব বোবা মানুষটার কাছে


মুখর সভ্যতা নিয়ে, যাব বোবা মানুষটার কাছে,
নিজেকে লুকিয়ে রেখে ,ছুড়ে দেব কৌতুহল ,
নিজের নয়, আন্তরিক নয়, বিক্রয়যোগ্য সুবাস্তব কৌতুহল |
মানুষটা জন্মবোবা, গলাধাক্কার বদলে,
তাই আসবে উত্তর, বোবা কিন্ত সন্দেহাতীত ৷
উত্তরের জানা সত্যি গুলো
সূর্যাস্তের শেষ আলোর বিষণ্ন মিথ্যে রঙে,
ও সন্দেহে, জারিয়ে প্রতিবেদন বানাবো |
বোবাকে বিদ্রোহ চায়না ,
বোবাকে কেউ জেলে ভরতে চায় না ,
বোবারা আমার প্রতিবেদনের মতোই নিরাপদ,
তবু বাজিয়ে দেখা আমার সভ্যতার প্রতিনিধিত্ব ৷

No comments:

Post a Comment