Monday, November 25, 2019

-72: রোমান্টিকতা আমি কোথাও দেখছি না

কিছু দূরে কুয়াশা জমাট বাঁধছে,
ছায়া ছায়া অনর্থক, পাতা লতার দেশে,
পরিষ্কার আলোয় অথবা কুয়াশায়,
রোমান্টিকতা আমি কোথাও দেখছি না ৷


নতুন পায়রারা সদ্য শিখে উড়ে গেল
উজ্জ্বল আলোয় দিগন্তের দিকে,
ট্রেকারের দরজায় ঝুলছি দীর্ঘ দিন,
কানের পাশে, উড়ন্ত বাতাসে ও অসহায়ত্বে |

No comments:

Post a Comment