ছোট ছোট পাতা ভোরের বাতাসে সহজেই উড়ে গেল
যে মেঘ অপেক্ষায় ছিল, এলোচুলের পাল তুলে সেও গেল,
নিরেট যারা জগদ্দল , আমার মত, তারা আর তারারা রইল জেগে,
যতক্ষন না সমুদ্র এল , তার অগাধ দুঃখ সম্পদ নিয়ে,
একান্তে, নির্মোহ অনুতাপে, ঢেউয়ের নীচে আমাদের লুকিয়ে নিতে ৷

No comments:
Post a Comment