ব্রাত্য যে সে পালাবে কোথায় ?
এ প্রাত্যহিক লজ্জার কথা থাক,
খুব কাছের কিছুতে আজ মুগ্ধ হও,
মুগ্ধতার চেতনায় আত্মসচেতনতা এলে,
আত্মবীক্ষনের আলো অন্ধকারে,
বল, গল্প তোমার, বা সত্যি, তোমার কল্পনায় ৷
অযোগ্যতা অতিক্রমের উপহাস কোথায় ?
সময়ের অরণ্যে, নিশ্চয় প্রশ্ন লুকোনো থাকে,
যোগ্যতার এই স্বতত গহন অন্ধকারে ।
আপিস যাবার পথে যে বৃক্ষরা ফুল ছড়ায়,
তাদের চিনে নিতেও সময়ের প্রয়োজন,
বিশেষত যারা ভালবাসে জীবন, বৃহদন্ত,স্বপ্নময় ।
কামনায় ভিক্ষুকের অস্তিত্ব কোথায় অপ্রমান ?
শব্দশায়রে খুঁজলে আদ্যন্ত অসহায়দের,
বিবসনা কৌতুহলে, শুধু বিকৃতি বাড়ে |
নিজের জামাকাপড় ধুলে, বেশ তৃপ্তি পাওয়া যায়,
আত্মনির্ভরতার আভাসে, স্বান্তনা বিশেষ,
নিজেকে ভুলিয়ে সহজ আবেশ-মত |
জলে কুমীরকে মেনে নেবার বিকল্প কোথায় ?
নিজেকে করুনা করার মত মাদকতা কোথায় ?
No comments:
Post a Comment