নৈসঙ্গে নিস্প্রয়োজন সভ্যতার সান্নিধ্য,
অন্তত আমি আত্মঘাতী নই,
নেহাত প্রহরপ্রয়াসী ও আত্মচারী |
আমার সমস্যা অসভ্যতার আওতায়,
সভ্যতা যূথবদ্ধদের , আত্মচারীর জন্য না,
তাই অচিন্ত্য এ সভ্যতার ঝুল কালি
আমার এই নিভে আসা চিতার ধোঁয়ায় বাড়াব না |
যখন আগুন নিভে যাবে,
প্রত্যক্ষ মনের সীমান্ত থেকে প্রতীক্ষার গভীরে ,
তখন অতি জীবিত বলে যদিবা যৌবন চেনা যায়,
অস্তিত্ত্বের বাকীটা নিভৃতে নিশীথ-রক্ত খুঁজবে,
ভাত ডাল তরকারীতে ,তখনও অমিত এ সভ্যতায়,
সেদিন মিশে যাব, যেভাবে বাদুড় অন্ধকারে মেশে |

No comments:
Post a Comment