আপনারা উনুন জেwলে বসুন,
রাঁধবেন বা হাতও শেঁকতে পারেন ।
আপনারা কলম নিয়ে বসে লিমেরিক লিখুন
নিজে বুঝলে মুস্কিল, বাকীরা বুঝবে ৷
আপনারা দেশকে নিয়ে প্রেম করুন,
ভেবে প্রেম করতে পারেন , ভালো হয় না ভাবলে |
আপনারা আমার লেখা পড়তে পারেন
ভালো খারাপ লাগা ব্যাক্তিগত ব্যাপার ৷
No comments:
Post a Comment