Monday, November 25, 2019

-151 :ভোর


ভোর


১
আজ ভোরে প্রাত্যহিক জীবন নিতান্ত অলীক ,
আমার অহং-সাম্রাজ্যে সময়ের নাকখতে আঁকা,
ভোর পেরিয়ে, দগ্ধ দিন পরাবাস্তব দিনান্তের খোঁজে ৷

(
Today in the dawn, life felt like an imagination/
that time draws on my pride-empire, in vain ;/
after the dawn day's fire seeks a surrealistic end./
)



২
অ্যান্ড্রয়েড নিভলে বন্ধ জানালায় চিলতে ভোর,
অভিমানী বোবা ভোর কিছুক্ষন দাঁড়িয়ে চলে যাবে,
জ্বলজ্বলে জল-চোখ, হয়ত ভোর কিছু বলতে চায় ৷

(after Android-screen turns off, dawn peeps through closed windows/
Dumb tender dawn will wait little before leaving/
With teary-bright eyes , dawn may have things to say ./.)



৩
ভোরে অস্পষ্ট ছায়া নিয়ে যারা এল,
এক চোখ জ্বেলে ও নিভিয়ে তাদের পথ দেখালাম,
আমি একান্তে বিশ্বাসী , এরা ভোর দেখেনি ৷


(Who came casting dim shadows on the dawn/
, lighting on and off my single eye, I showed them path/
I believe myself, they have not eyed dawn./)

No comments:

Post a Comment