নক্ষত্ররা খুব তাড়াতাড়ি নিভবে না,
ভাত ডাল, কাঁচকলা থালায় সাজালেই ,
নক্ষত্ররাজী নেমে আসবে ছাদে,
অভুক্তের খাবার, তারা অতিথি হয়ে খাবে,
নাক্ষত্র মুগ্ধরা, তাদের ফেরাতে পারবে না,
ফলে নক্ষত্ররা সহজে নিভবে না ৷
নক্ষত্ররা খুব তাড়াতাড়ি নিভবে না,
তুমি নিজেকে নিয়ে ভয় পেলেই,
নক্ষত্ররা ভয়ের মসলা মুড়ি মাখিয়ে খাবে,
তোমার জন্য থাকবে এঁটো ঠোঙায় স্বান্তনা,
তখন তাদের প্রকাশ্যে হিংসা করা যাবে না,
ফলে নক্ষত্ররা এত সহজে নিভবে না ৷
No comments:
Post a Comment