Monday, November 25, 2019

-117 : ক্রমশ কি ফুরিয়ে যাচ্ছি ?

১.

ক্রমশ কি ফুরিয়ে যাচ্ছি ?
হয়ত তাই , নিশ্চয়ই তাই |
ক্রমশ কি লোভ বাড়ছে ?
অন্তত কমছে না ৷
আত্মসচেতনতা ভালো ?
সম্ভবত সময়ের অপচয় |

২.

বনের মধ্যে একটা নির্জন অগম্য,
অচেনা একটা ফুল ফোটে ৷
হয়ত কৃষ্ণকলি ফুল,
কিংবা আরও একান্ত কোনো নাম এর আছে |
চামড়ার চোখ এখানে আসে না |
অনেক বছরের অবহেলা জমে জমে যে রাতে ফুলটি ফোটে,
সে রাতের শেষে ভোরের স্বপ্নে আমি এই ফুলের অভিমানী গন্ধ পাই |

তারপর রোদে, ধীরে ধীরে তন্দ্রাগন্ধ মুছে গেলে,
অসহায়তা নির্মম ও ক্রমে আত্মসচেতন হলে,
শুধু হলদেটে ধানের দিবস-গন্ধ আসে ৷

No comments:

Post a Comment