কিছু দেখতে পাচ্ছি না, যদিচ আলো উজ্জ্বল, পরিষ্কার ।
*দেখে কী লাভ ?
মরেছে বিশাক্ত গ্যাসে, নর্দমার মেথর,
প্রধানমন্ত্রী যার পা ধুইয়ে দেন ,ফোটোগ্রাফার ডেকে I
** বেঁচে কী লাভ ?
১.২ লক্ষ হেক্টর বনভূমি, কয়েকশ আদিবাসী গ্রাম,
তারা হেঁটে চলেছে শহরের দিকে,
আমরা চাই পরিষ্কার ফুটপাত, উন্নত ও স্বচ্ছ ভারত ৷
***জেনে কী লাভ ?
গর্ভবতী দলিত মেয়ে, তার গায়ে আগুন,
চারপাশে জলের বালতি, বালতি ছুঁয়ে ফেললেই, আগুন জ্বলে উঠছে দাউদাউ ,
পি সি সরকার একা জাতীয়তাবাদের ম্যাজিসিয়ান নন |
****ভেবে কী লাভ ?
কবি রাজনীতির সঙ্গে চাঁদের দূরত্ব মেপে বলেছেন , রাজনীতি নোংরা , কবিতায় অপ্রতিপাদ্য ।
দরকার চাঁদ-চাঁদ জ্যোৎস্নায় সুন্দরের কবিতা,
যোগীরা তো শ্মশানে বসে করেন শাশ্বতের সাধনা ,
জিতেন্দ্রিয়বোধ জন্মগত, ঐতিহ্যময় শ্মশান ক্রমে প্রস্তুতিতে ৷
***** লিখে কী লাভ ?
No comments:
Post a Comment