ভালোবাসা দিনপিছু দরে শেখাবার বিষয় নয়,
তবু যদি খেতে দাও পরতে দাও,
মাঝে মাঝে "ভালোবাসি" এ মিথ্যা বলে যাও...
তবে ময়না পোষা চলে |
প্রতিটি পোষা ময়নার মনের ভেতর থাকে অলীক এক রাস্তা ,
সেখানে সব পথিক প্রভূত্বের নেশায় ভিখারি নয়,
সেখানেও বারবার, কথা সব ফুরিয়ে মুড়িয়ে যায়,
ফুরানো শব্দেই বারবার রান্না হয় ৷
রন্ধন প্রায়ই কোনো ঠুনকো বন্ধন প্রীতিতে,
খাদ্য ও খাদকের সভ্যতায়, দুজনেই অসহায়,
দোষ যার, সে অস্পৃশ্য, জীবন টিকিয়ে টিকিয়ে বাঁচার দায়ে,
তাই মেনে নিতে হয়, চোখে ও চাবুকে, সপ্তাহ |

No comments:
Post a Comment