তোরা যারা ভালবাসতে জানিস
আমায় ভালবাস
তোরা যারা কাঁদতে পারিস
আমার জন্যে কাঁদ
তোরা যারা গাইতে পারিস
আমায় নিয়ে গা
যতদূর কান যায় , ততদূর শুনি গানের সাম্রাজ্য,
দৃষ্টিসীমার প্রান্ত ধরে দাঁড়িয়ে থাকে বিমূর্ত কিছু ছবি
যত ভাবা যায় ,তত ছড়ায় স্মৃতি
পায়ে পায়ে যাওয়া যায় প্রাচীর অব্দি
সারারাত ছাদে শুয়ে মাখা যায় আদিম আলোদের
দিনমানে সবিতার সাহচর্য্য গায়ে লেগে থাকে,
কবিতা লেখার জন্য পাখী, রোদ, বাতাসের শনশন
সবুজপাতা বা সদ্যঝরা শিশিরের কনাও অমিল নয় ৷
তবুও ক্লান্ত হতে ইচ্ছে করে ,
বার বার ঠকতে ইচ্ছে করে
লাফ দিয়ে প্রাচীরটা টপকে ,
খিদের সাম্রাজ্যে বসে কাঁদতে ইচ্ছে করে |
এমন কোনো নারীর হাত ধরতে ইচ্ছে করে
মানুষের লোভে যে ভাতের গন্ধ পায় |

No comments:
Post a Comment