দীর্ঘদিন আকাশ দেখে কবিত্ব জাগেনি
সপ্তদশীর স্নানেও পৌরুষ খুঁজে পাইনি
কোন গান প্রশান্তি দিতে পারেনি আমাকে ৷
বিছানাসম্বল জীবন কীটপতঙ্গময়, অথবা ভয় ?
পুরুষকে জাগিয়ে দেখছি বারবার নিদ্রাতুর কিনা,
সময় ভালবেসে শুধু চশমা খসে পড়ছে প্রতিবার ৷
অসংখ্য ধূপ দীপ ও ছন্দে পূজীত প্রশ্ন অর্থহীন
স্থানকাল পাত্রের তালগোল চতুর্দিকে সাপের মত |
মেঘ ঘনালেই দাঁতের গোড়ায় জমছে রক্ত, বিষজল |
এরকম সময় যারা বিচ্ছিন্ন দ্বীপের স্বপ্ন দেখছে
দুজনে একে অন্যের সাথে মিথোজীবিতা খুঁজছে,
তারা আসলে পালাচ্ছে, দূর্বল অস্বীকারের আনন্দে |
No comments:
Post a Comment