Monday, November 25, 2019

-99: মেঘ করেছিল , তাই

পলে পলে বাড়া জমাখরচায় কমে কমে যায় দিন
অনেক হিসেব বাকী পড়ে যায় , খাতা অন্তহীন
তবুও তোমার হাত ধরে থাকি চোখে চোখ পলকহীন ||

যখনই ডানার স্বপ্ন দেখেছি ,দেখেছি আসলে তুমি বলে কেউ নেই
পঙ্কিল জলাভূমি়র মাঝরাতে, ঝাপটানো ডানায় খুঁজেছি তোমাকেই
স্বপ্নরা থেমে গেছে, পেছনে পড়ে আছে, মেঘ করেছিল , তাই ||

No comments:

Post a Comment