যদিও নেই, যদিও নেই তেমন কোনো গান,
সান্ধ্য শিল্পে নরম আলো, অবিশ্রাম |
যাই যাই করে মোহনায়, যাওয়া হয়ে ওঠেনি,
একলা রোদ এতদিন কুয়াশায় কাঁদেনি
প্রতিদিন আসবে বলে সে আজও আসেনি ৷
তোমার হয়ে স্বপ্ন দেখা, সত্যি কিছু নয়,
সীমিত স্বপ্ন তাই মুখে আটকায় ,
বলি বলি করে আজও দিন কেটে যায় ৷
আসলে নেই, আসলে নেই তেমন কোনো গান,
সান্ধ্য শিল্পে নরম আলো, অবিশ্রাম |
সান্ধ্য শিল্পে নরম আলো, অবিশ্রাম |
যাই যাই করে মোহনায়, যাওয়া হয়ে ওঠেনি,
একলা রোদ এতদিন কুয়াশায় কাঁদেনি
প্রতিদিন আসবে বলে সে আজও আসেনি ৷
তোমার হয়ে স্বপ্ন দেখা, সত্যি কিছু নয়,
সীমিত স্বপ্ন তাই মুখে আটকায় ,
বলি বলি করে আজও দিন কেটে যায় ৷
আসলে নেই, আসলে নেই তেমন কোনো গান,
সান্ধ্য শিল্পে নরম আলো, অবিশ্রাম |
No comments:
Post a Comment