বিরাট শপিং মলে, ভদ্রতা বিক্রি হয় দেখলাম,
আমার মানিব্যাগ ফুটো নইলে আমিও ভদ্র হয়ে ফিরতাম,
বাড়ি ফিরে অবিশ্যি গলাধাক্কা খেতে হত,
সাত পুরুষের একান্ত অভদ্র বংশ আমাদের |
(ফিরে, তোমায় চিৎকার করে না ডেকে,
বলতাম মিহি করে, "ওগো শুনতে পারবে কিগো ?
আমি আজ ভদ্রতা কিনলাম, কয়েক দফা | )
আমি বেবাক একা , ভীষন বোকা ,
বোকাকে কিছু বাঁকা কথা বল দেবী, আমি শুনি |
No comments:
Post a Comment