Monday, November 25, 2019

ভালবাসা একটা ধারনা


নিঃশেষে ভালবাসা একটা ধারনা
প্রচলিত ও লোভনীয় |
কতটা বাস্তব অবাস্তব জানি না,
কেউই হয়ত জানেনা ।
কাউকে তেমন ভালবাসতে পারব
ভরসা হয় না ।



কাঙালপনা একটা অভ্যাস
কাজের কাঙাল ছিলাম
এখন কাঙাল প্রেমের ৷
চাহিদা দীর্ঘস্থায়ী নয় ,
কিছুদিনে খুঁজব নতুন কিছু ,
ভুলে যাব প্রেম আছে কাজ আছে |

No comments:

Post a Comment