Monday, November 25, 2019

-162: সুমূর্ত কবিতা

সুমূর্ত কবিতা

নগ্ন নারীদেহের স্বপ্ন
ক্লাসিকাল মিউজিকের মশলায় রাধ ,
নিশ্চয়ই কবিতা হবে ৷

বিকৃতি-ধৃত অন্ধ মনটাকে
চর্মচক্ষুর ক্লিন শটে নামাবলী-মোড়া কর
কবিতা-কবিতা হবে |

পাশের গলিতে ধর্ষিত মেয়েটাকে,
আদিবাসী বুনো দেশে ফেলে সভ্যতা মাপ
চোখা কবিতা-মসলা হবে |

সুগভীরে লুকিয়ে মৌলবাদ,
বিষণ্ণ দেশপ্রেমে দার্শনিক রস ঢাল,
কবিতার চিড়ে ভিজবে ৷

প্রিয়াকে আত্মহত্যার খাদে ঠেলে,
একপা দুপা করে মাপ প্রেমের আর মৃত্যুর দূরত্ব ,
মেজারমেন্ট-শিটটা মাইলষ্টোন কবিতা-বিপ্লবে ।

No comments:

Post a Comment