কখনও ষ্টেশন পেরিয়ে যাই নামা হয়না,
পথ মাপার দায়িত্ব এসে পড়ে,
লোলুপ আহ্বানে থেমেছি যত বিষণ্নবার
রোগশয্যায় জীবিত দিনের স্বপ্ন আসেনি
মধুময় মনে হয়নি , স্নিগ্ধ স্পর্শ , অপেক্ষায় |
যে চেহারা পড়ে থাকে আমার ,
সেটা বাদ দিলেই অন্ধকার
তাই আবছা আবছা আমার মত
মানুষ আসে , আবার চলে যায়
অপমান গায়ে লাগে ? হয়ত লাগে |
কিংবা লাগে না ? আমি জানি না |
No comments:
Post a Comment