Monday, November 25, 2019

-115


১. একা


ততক্ষন আমি একা যতক্ষন আছি নিজেকে নিয়ে,
টেবিলের বই জানালা খুলে অনেকের কথা ভাবায়,
নিজের সীমানায় অনেক একাকে আনে,
একাকী ছায়াপথ, পৃথিবী , ফুটপাতের সেই মেয়েটি ,
আমার একাকীত্বে আমি ক্রমে এদের সঙ্গে মিশে যাই ।

২.
ফেনা

দ্বীপপুঞ্জে ও সমুদ্রের ফেনায় ছড়িয়ে,
এলোমেলা কথা সব , অনুভূতির ইতিহাস |
আমি সমুদ্রে লবন সমৃদ্ধ ফেনা দেখেছি ,
যখন ঢেউ বারবার ফেনিল হয়ে অন্ধকারে,
ভালবেসে কেউ দেবে ডাক, ছিল এমন প্রতীক্ষায় ৷

No comments:

Post a Comment