Monday, November 25, 2019

-98: আমি যাদের দেখি প্রতিদিন তারা কেউ বেঁচে নেই

আমার জীবনে বাসন্তী রং হতাশার কালো বৈচিত্রে ;
রাতের অভিসার দিনকে ভোলার ব্যর্থ চেষ্টা মাত্র
মৃত্যু নিরস্ত্র আবহ বিকারের শেষ হাওয়ার মতো ;
সকাল সন্ধ্যায় দেখা পাই রাতকানা সভ্যতার ||

আমি যাদের দেখি প্রতিদিন তারা কেউ বেঁচে নেই
কারও মরার দায় নেই, একজনেরও কথা বলতে নেই
আশ্চর্য তাদের আমাকে না দেখার অফুরন্ত সামর্থ্য
আমার একতরফা মূক ঘনিষ্ঠতা বেড়ে; কখনও কমে
শেষে চেয়ার নিয়ে বসে রইল মরার অপেক্ষায় | |


অন্ধকার জমল বটের নীচে মর্চে জমার মত
অসংখ্য তারার রাত ব্যর্থ হয়ে গেল আমার ছাদে
বাঁশি রেডিও শেষে অ্যান্ড্রোয়েডে বাজল ভিখিরি সুর
জীবনের বৈভবে স্বপ্ন সরিয়ে স্মৃতি জায়গা করে নিল
শুধু স্বান্তনা , পৃথিবীতে এখনও রইল অন্ধকার | |
||


স্মৃতির ভারেও আমি স্বচ্ছ, একান্ত অমানুষ
আমার দেহ ভেদ করে চোখের আলো চলে যায়
মনের পুঞ্জ খঞ্জ আঁধার ঘোরে পিপড়ার সারির মত,
নৌকায় শেষ জীবিত আমি প্রত্যহ মৃত্যু হজম করি ||

No comments:

Post a Comment